নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তরপাড়া :: বুধবার ২৫,মার্চ :: হুগলির উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লরেন্স স্ট্রিট এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ, বাড়ির তালা ভেঙে ঢোকার চেষ্টা হলে বাধা দিতে গিয়ে লোহার রড দিয়ে হামলা চালানো হয়।
টনায় দু’পক্ষের একজন করে আহত হন এবং তাঁদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রোমোটার পক্ষ ও অপর পক্ষ একে অপরের বিরুদ্ধে দখল ও হামলার অভিযোগ তুলেছে।
ইতিমধ্যেই থানায় দু’পক্ষের অভিযোগ জমা পড়েছে। ভোটের আগে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, যদিও পুলিশ স্পষ্ট জানিয়েছে— নির্বাচনের সময় কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না।

