ভোটের প্রচারে ‘পারিবারিক’ টান – আত্মীয়-স্বজনদের নাম ধরে অভিনব স্লোগান তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৫,মার্চ :: ২০২৬ বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়ার সাথে সাথেই প্রচারের ধরনে আসছে নিত্য নতুন চমক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি এবং হাওড়া পুরসভার প্রাক্তন এমআইসি

এক অত্যন্ত অভিনব ও ঘরোয়া পদ্ধতিতে ভোট প্রচার সারছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই তৃণমূল নেতা দলীয় পতাকা এবং প্রতীক হাতে নিয়ে একদল কর্মীর সাথে মিছিলে হাঁটছেন। সেখানে প্রচলিত রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে তিনি পারিবারিক সম্পর্কের নাম ধরে স্লোগান দিচ্ছেন।

তিনি বলছেন “বড় আব্বাকে বলে দাও, জোড়া ফুলে ভোট দাও”, “খালাকে বলে দাও, জোড়া ফুলে ভোট দাও”, এমনকি “ফুফু, মৌসা, মৌসিকে বলে দাও, জোড়া ফুলে ভোট দাও”। বাড়ির প্রত্যেক সদস্য এবং আত্মীয়দের নাম নিয়ে এই ধরণের প্রচার আগে খুব একটা দেখা যায়নি।

এই ধরণের ‘পারিবারিক’ স্লোগান মূলত ভোটারদের সাথে ব্যক্তিগত স্তরে যোগাযোগ স্থাপনের একটি কৌশল। এর মাধ্যমে সাধারণ মানুষের খুব কাছের মানুষ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করা হয়।

বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আত্মীয়তার সম্পর্কের নামগুলো ব্যবহার করে ভোটারদের আবেগ স্পর্শ করার এই চেষ্টা অনেক সময় কার্যকর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 17 =