নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ১৬,মার্চ :: ভোট ঘোষণার পরেই রক্তাক্ত দিনহাটা। তৃণমূল যুবনেতাকে ছুরির আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের
২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে কোমরে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবনেতা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

