ভোট প্রচারে বেরিয়ে মাঠে নেমে ক্রিকেট খেললেন রেখা পাত্র।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: মঙ্গলবার ২৪,মার্চ :: হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট পঞ্চায়েতের কাটাখালি ৪৫ নাম্বার বুথে ঈদ উপলক্ষে এলাকারই একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেই সময় জনসংযোগে বেরিয়েছিলেন বিজেপির প্রার্থী রেখা পাত্র।সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মাঠে নেমে ব্যাট হাতে নিয়ে রীতিমতন খেলা করলেন। তিনি বলেন জীবনে প্রথম ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে খেলা করতে নেমেছি খুব ভালো লাগছে পাশাপাশি সংখ্যালঘু পরিবারেরদের সঙ্গে জনসংযোগ্য করে নিলাম।

ভোট প্রচার ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা একেক জন একেক ভঙ্গিমায় ভোট প্রচার করছেন। এখানে দেখা গেল সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রকে মাঠে নেমে খেলা করতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =