ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপের বিক্রিতে ভাটা ! জমেনি বাজার

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: ভ্যালেন্টাইন্সডেতে গোলাপের বিক্রিতে ভাটা। কিন্তু কেন? প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে, বিভিন্ন ফুলের দোকানগুলিতে ব্যাপক পরিমাণে বিক্রি হয় গোলাপ।দেদার বিক্রির কারণে ফুল বিক্রেতাদের ব্যস্ততা থাকে চরমে। তবে এ বছর সম্পূর্ণ অন্য ছবি, সকাল থেকেই শিলিগুড়ির হাসমি চক এলাকার ফুলের দোকানগুলি সহ শিলিগুড়ি শহরের বিভিন্ন ফুলের দোকানে সেরকমভাবে ক্রেতাদের দেখা নেই। ক্রেতাদের অপেক্ষায় রয়েছেন ফুল ব্যবসায়ীরা।

এ বছর গত বছরের তুলনায় বিক্রি কম? কিন্তু কেন, কেউ কেউ জানিয়েছেন চাহিদা তুলনায় বাজারে জোগান কম, গতবারের তুলনায় এই কারণেই দাম কিছুটা বেশি। আবার কেউ উচ্চমাধ্যমিক পরীক্ষার আবহে গোলাপ বিক্রিতে ভাটা পড়েছে। তবে তারা আশা রাখছেন বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলে গোলাপের বিক্রি বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =