মঙ্গলকোটে হঠাৎ হানা পুলিশের রমজান মাসে ফলের দোকানে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মঙ্গলকোট :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: চলছে রমজান মাস ফলের দাম ঠিকঠাক নিচ্ছে কিনা হঠাৎ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট বাজারে হানা দিল রবিবার মঙ্গলকোট থানার পুলিশ। খুশি এলাকা সাধারণ মানুষ।

পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মঙ্গলকোট থানার উদ্যোগে মঙ্গলকোটের নতুনহাট বাজারে হঠাৎ মঙ্গলকোট থানার পুলিশের অভিযান। নেতৃত্ব দেন মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ। নতুনহাট ফলের বাজারে বিভিন্ন দোকানে তিনি নজরদারি চালান।

বিভিন্ন ফলের দাম জিজ্ঞেস করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ফলের দাম ঠিক নিচ্ছে কিনা। বাস ইউনিয়নের সদস্য প্রকাশ ব্যানার্জি জানান,দীর্ঘদিন আমি এই বাজারে রয়েছি, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

রমজান মাস চলছে অনেক গরীব মানুষ রোজা রাখেন ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। পুলিশের নজরদারিতে অনেকখানি ভয় পাবে ব্যবসায়ীরা। মঙ্গলকোট পুলিশ সূত্রে জানা যায় এই অভিযান মঙ্গলকোটের বিভিন্ন বাজারে চলবে রমজান মাস ভোর। সাধারণ মানুষ মঙ্গলকোট থানার আই,সিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =