নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৪,মার্চ :: মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন গ্রেটার নেতা বংশীবদন বর্মন এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায়প্রধান । এদিন কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাঁরা পদ্ম শিবিরে নাম লেখান।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই হেভিওয়েট যোগদান জেলার রাজনৈতিক সমীকরণ বদলে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন। তাঁর সফরের মাঝেই এই দলবদলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীন এই যোগদান তাঁকে উপহার হিসেবে দেওয়া হল।”
তিনি আরও জানান, বংশীবদন বর্মন রাজবংশী সমাজের উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র কাছে কিছু প্রস্তাব রেখেছেন, যা গ্রহণ করা হয়েছে। তবে বংশীবদন নিজে ভোটে লড়বেন না বলে স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা।

