মন্ত্রী উদয়ন গুহ বলেন মৃত শ্রমিকের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের পরিবারে এক জনকে চাকরির বন্দোবস্ত করা হবে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ২,মার্চ :: দিনহাটা তে মৃত পাঁচ শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন জেলা শাসক রাজু মিশ্রা, মন্ত্রী উদয়ন গুহ, এসপি সন্দ্বীপ কাররা। রবিবার রাতে দিনহাটা থানায় এসে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে জানান তাদের পাশে সর্বদা জেলা প্রশাসন আছে ।

এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন ইতিমধ্যে এই ঘটনার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর গোচরে এসেছে। তিনি বলেছেন মৃত শ্রমিকের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের পরিবারে এক জনকে চাকরির বন্দোবস্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =