মাংস কিনতে এসে প্রাক্তন নেভি কর্মীর পেটে মাংস কাটা ছুরি ঢুকিয়ে দিল এক মদ্যপ যুবক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: বারাকপুর কল্যাণী এক্সপ্রেস এর ধারে মোহনপুর মোড়ে মাংস কিনতে এসেছিলেন প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার বয়স ৬০।

তিনি মোহনপুর একটি দোকান থেকে মাংস কেনার সময় হঠাৎই শ্যাম পাসওয়ান নামে বছর ২৫ এর এক যুবক সেখানে আসে এবং কোন কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটার যে চপার রাখা ছিল সেই চপার পেটে ঢুকিয়ে দেয় দীপঙ্করবাবুর পেটে।

পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে, এর পরই তাকে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বারাকপুরে বেস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =