মাটিগাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩১,মার্চ :: বিধানসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন শংকর মালাকার।

মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হওয়ার পরেই জোরদার প্রচার শুরু করে দিয়েছেন শংকর মালাকার। মূলত এই কেন্দ্র বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তিনি গতবারের বিধায়ক। সব মিলিয়ে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের জোরদার লড়াই হবে রাজনৈতিক মহল মনে করছেন।

তৃণমূল ও বিজেপি উভয় দল জোরদার প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল প্রার্থী শংকর মালাকার দলীয় কার্যালয় উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =