মাথাভাঙ্গা পূর্ব বাইশগুড়ি এলাকায় বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: মাথাভাঙ্গা পূর্ব বাইশগুড়ি এলাকায় বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এদিকে লোকালয়ে অজগর সাপ উদ্ধারের ঘটনায় অজগর সাপ দেখতে গ্রামবাসীরা ভিড় জমান।

জানা গেছে জবা দত্ত নামে এক গৃহবধূ বাড়ির পাশে গরু বাঁধার জন্য গিয়েছিলেন। আর তখনই তার নজরে আসে অজগর সাপটি। খবর দেওয়া হয় বনদপ্তরে।

তবে এলাকাবাসীরাই পরবর্তীতে অজগর সাপটি উদ্ধার করে এবং বনদপ্তরের হাতে তুলে দেয়। এদিকে এলাকায় বিশাল আকৃতির অজগর দেখা মেলায় এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + two =