মাথাভাঙ্গা শহরের উপকণ্ঠে দোল উৎসবকে ঘিরে এক অনন্য লোক সংস্কৃতির ছবি উঠে এসেছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ৩,মার্চ :: উত্তরবঙ্গের মাথাভাঙ্গা শহরের উপকণ্ঠে দোল উৎসবকে ঘিরে এক অনন্য লোক সংস্কৃতির ছবি উঠে এসেছে। দোলের আগের দিন ‘নেড়াপোড়া’ দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের উৎসব, যা এখানে রাধা-কৃষ্ণের অধিবাস ও বিবাহের প্রতীক হিসেবে পালিত হয়।স্থানীয় মালো সম্প্রদায়ের মানুষেরাই এই উৎসবের মূল আয়োজক। একসময় যাদের জীবিকা ছিল মাছধরা, মানসাই নদী-র পরিবর্তিত গতিপথ ও সঙ্কোচনের ফলে আজ তারা অনেকেই পেশা বদলে গোপালনে যুক্ত হয়েছেন।

পেশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে তাদের সংস্কৃতি ও আচারও। এখন তারা বৈষ্ণব মতে শ্রীকৃষ্ণ-র উপাসনা করেন এবং সেই অনুযায়ী নেড়াপোড়া, দোল, কাদা-জল খেলা ও পঞ্চদোলের মাধ্যমে উৎসব উদযাপন করেন।

এই কয়েকদিন জুড়ে প্রতিটি পাড়ায় চলছে ভোগ রান্না, সামষ্টিক আনন্দ আর লোকায়ত সংস্কৃতির মেলবন্ধন।
প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাত্রার এই অভিযোজনই আজ মাথাভাঙ্গার এই জনপদে এক নতুন সাংস্কৃতিক ধারার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =