মাদারিহাট বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাদারিহাট বীরপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক জয়প্রকাশ টোপ্পো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাদারিহাট :: মঙ্গলবার ১৭,মার্চ :: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাদারিহাট বীরপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। প্রার্থী তালিকা ঘোষণা হতেই নিজেও বাসভবনে কর্মী সমর্থকদের উল্লাসে মেতে উঠলেন প্রাক্তন বিধায়ক।

এরপর বিভিন্ন মন্দিরে পূজো দিয়ে আগামীকাল সকাল থেকে জনসংযোগে মেতে উঠবেন বলেই বিধায়কের দাবি। মাদারিহাট বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আবারো বিপুল হারে ভোটে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =