মাধ্যমিক পরীক্ষার্থীদের পারাপার করানোর সময় ট্রাক্টারের ধাক্কায় আহত সিভিক ভলেন্টিয়ার বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধাত্রীগ্রাম :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: শুক্রবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পারাপার করানোর মুহূর্তে বেপরোয়া গতিতে আসা ট্রাক্টারের ধাক্কায় জখম হলেন এক সিভিক ভলেন্টিয়ার। আহত এই সিভিক ভলেন্টিয়ার এর নাম নায়েব মল্লিক। তার বাড়ি খরিনান দুপসা এলাকায়।এদিন শুক্রবার সকালে ধাত্রীগ্রাম পোস্ট অফিস সংলগ্ন এলাকায় তিনি ডিউটি করছিলেন। সামনেই ধাত্রীগ্রাম স্কুলের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার জন্য পারাপার করিয়ে দেওয়ার মুহূর্তেই, বেপরোয়া গতিতে মালতিপুরের দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা মেরে দেয়। তিনি পড়ে গিয়ে গুরুতর জখম হন।

তাকে ভর্তি করা হয় কালনা হসপিটালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্যদিকে ঘাতক ট্রাক্টর এবং ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =