নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: রবিবার ২২,মার্চ :: মার্চ মাসেও কুয়াশায় ঢাকলো রাজধানী! মার্চ মাসে শেষ হতে চলেছে, তবে কুয়াশার দাপট অব্যাহত দিল্লিতে। সম্প্রতি কিছুদিন আগেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে।
হঠাৎই পারদ পতন। তাপমাত্রা এক ধাক্কায় নেমে ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তর সূত্র মারফত খবর মিলেছে, লাগাতার বৃষ্টি চলছে তার উপর আকাশ মেঘলা, সেই কারণে এক ধাক্কায় তাপমাত্রা নিম্নমুখী। রাজধানী দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ ডিগ্রিতে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি । পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার আমূল পরিবর্তন হয়েছে। রবিবার বৃষ্টিপাতের দরুন এক ধাক্কায় তাপমাত্রা বাইশ ডিগ্রিতে নেমে গিয়েছিল। মার্চ মাসের প্রথম থেকেই তাপমাত্রা পারদ বাড়ছিলো রাজধানী দিল্লিতে।
প্রথম সপ্তাহে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার হঠাৎই পরিবর্তন, শনিবার এক ধাক্কায় তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে।

