নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৪,এপ্রিল :: মোথাবাড়ি কান্ডে ধৃত মূল চক্রে মোফাক্কেল ইসলামের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল মালদা জেলা আদালত। আগামী ১৭ এপ্রিল তাকে ফের তোলা হবে মালদা আদালতে।
এদিকে এসআইআর এ নাম নিয়ে আন্দোলন করে কোনরকম ভুল করেননি বলে মন্তব্য করলেন ধৃত মোফাক্কেল। যতদিন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় না উঠবে ততদিন আন্দোলন জারি থাকবে। আজ আদালতে তোলার পর এমনই মন্তব্য করলেন মোফাক্কেরুল।
নিজের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একসময় মিম এর প্রার্থী হয়েছিলেন। পরে সেখান থেকে ইস্তফা দেন বলেও এদিন দাবি করেন তিনি।
নিজেকে আইনজীবী বলে দাবি করলেও এদিন তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মালদহ আদালতের আইনজীবীরা। তার পক্ষে কোন আইনজীবী কোর্টে দাঁড়াবেন না বলে মন্তব্য করেন উপস্থিত আইনজীবীরা।

