মাল্লাগুড়ির হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: আজ যেন উৎসবের মেজাজ শহর শিলিগুড়িতে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয় পত্র জমা করাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ।পাশাপাশি আজ রয়েছে হনুমান জয়ন্তী, শিলিগুড়ি শহরের বিভিন্ন বজরংবলী মন্দিরে উদযাপন করা হচ্ছে হনুমান জয়ন্তী। এদিন সকালে মাল্লাগুরির হনুমান মন্দিরে পৌঁছে যান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। এদিন সকালে তিনি মাল্লাগুড়ির হনুমান মন্দিরে পুজো দেন শংকর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =