মুখ্যমন্ত্রী বলছেন দিল্লিতে রাজ্যপাল বদলের ভাবনা কিসের ইঙ্গিত ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৫,মার্চ :: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘একতরফা’ সিদ্ধান্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনের ঠিক আগে কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য করে থাকতে পারেন।

সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যপাল বদলের এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর মতে, ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’ বা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নীতিকে লঙ্ঘন করে কেন্দ্র নিজের ক্ষমতা জাহির করছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে, আর. এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। মমতার অভিযোগ, এক্ষেত্রে প্রতিষ্ঠিত কনভেনশন বা প্রথা মেনে তাঁর সঙ্গে কোনো পরামর্শই করা হয়নি।

কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্তকে ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত’ এবং ‘গণতান্ত্রিক রীতিনীতির অবমাননা’ বলে অভিহিত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 5 =