নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: পূর্ব বর্ধমান জেলার ভাতারে এক চোলাই বিক্রেতাকে হাতেনাতে ধরল পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ভাতার থানার পুলিশবাহিনী ভাতার রেলস্টেশনের কাছে হাতেনাতে পাকড়াও করেছে সেখ নসরত নামে ওই মুরগি বিক্রেতা তথা চোলাই বিক্রেতাকে।
জানা গিয়েছে সেখ নসরতের দোকানে তখন রীতিমত ঠেক বসেছিল। এদিন ভাতার রেলস্টেশনের কাছে একটি মুরগির দোকানে চুপিসারে হানা দেয় দুই পুলিশ আধিকারিক সহ ভাতার থানার পুলিশের একটি দল।
দেখা যায় সেখ নসরত নামে ওই মুরগি বিক্রেতার দোকানের ভিতরে কয়েকজন ঠেক বসিয়েছে।দোকানে মজুত রয়েছে প্যাকেট ভর্তি বেশকিছুটা চোলাইমদ।
সঙ্গে সঙ্গে ধরা হয় সেখ নসরতকে। এরপর তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, সেখ নসরত বিগত দুই তিন মাস ধরেই মুরগির মাংস বিক্রির পাশাপাশি অতিরিক্ত লাভের আশায় নিষিদ্ধ চোলাইমদ বিক্রি করছিল।

