নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: রবিবার ৫,এপ্রিল :: মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শ্রীরামপুরের তৃনমূল প্রার্থী তন্ময় ঘোষ। বারুজীবী কলোনীতে মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন তন্ময়।
তৃনমূল প্রার্থী অভিযোগ করেন,মৃতার ছেলের সঙ্গে কথা বলে জানতে পারলাম ২০০২ সালে তার নাম ছিল বেলুড়ে। তারপরে কয়েক বছর ধরে রিষড়া থাকছিলেন।সেই কারণে সমস্ত ডকুমেন্ট ট্রান্সফার হয়নি। তারপর থেকেই আতঙ্কে ছিলেন ভীত সন্ত্রস্ত ছিলেন।
ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকম পরিবেশ দেখা যায়নি।ইংরেজরাও কোথাও এত ভয় দেখায়নি।বিজেপি মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে।
এর জবাব মানুষ দেবে। আমরা রাজনীতি করতে আসিনি।আমরাই ছিলাম আমরাই থাকবো।এটা আমাদেরও ব্যর্থতা যে ওনাকে বোঝাতে পারিনি। ভয়াবহ পরিস্থিতি।আমরা রাস্তায় নেমে শেষ দেখে ছাড়বো।
বাংলার মানুষের কাছে আবেদন করব আপনারা যাকে ইচ্ছা ভোট দিন।বিজেপিকে বিতাড়িত করুন। আগামী ৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে আসছেন তার নজরে বিষয়টি আনা হবে।মুখ্যমন্ত্রীকে আজকে জানাবো। আমি মুখ্যমন্ত্রী কে বলব। এই পরিবারের পাশে আমরা আছি।

