নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: মঙ্গলবার ১৭,মার্চ :: আসন্ন নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো অভিজ্ঞ নেতা পরেশ চন্দ্র অধিকারীর। নাম ঘোষণা হওয়ার পর থেকেই মেখলিগঞ্জের রাজনৈতিক মহলে খুশির হাওয়া।
দলীয় কর্মীরা মেতে উঠেছেন অকাল হোলিতে। আবির খেলা এবং মিষ্টিমুখের মাধ্যমে এই জয় নিশ্চিত বলে দাবি করছেন ঘাসফুল শিবিরের কর্মীরা।প্রার্থী তালিকায় মেখলিগঞ্জের জন্য পরেশ অধিকারীর নাম সিলমোহর পড়তেই রাস্তায় নেমে আসেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিজয় মিছিল। স্লোগান ওঠে, “পরেশ অধিকারী জিন্দাবাদ”। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতার ওপর দল ফের ভরসা রাখায় উচ্ছ্বসিত তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

