মেখলিগঞ্জ শহরের নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল ক্লাব মাঠে আয়োজিত হল দাওয়াত-এ-ইফতার মাহফিল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: শুক্রবার ৬,মার্চ :: পবিত্র রমজান মাস উপলক্ষে মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মেখলিগঞ্জ শহরের নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল ক্লাব মাঠে আয়োজিত হল দাওয়াত-এ-ইফতার মাহফিল।

এদিনের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ভারতী বর্মন সহ অন্যান্য নেতারা ।

৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ডাঃ বাবলু বর্মন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক, মেখলিগঞ্জ শহর সংখ্যালঘু সেলের সভাপতি বেলাল মোল্লা সহ মুসলিম সমাজের ইমাম, মোয়াজ্জিন ও বহু রোজাদার মানুষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।

এই ইফতার মাহফিলে উপস্থিত সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =