মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিরল হার্নিয়া অপারেশন সফল সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জীর টিম এর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: রোগের নাম ‘রাইট প্যারাডুয়োডেনাল হার্নিয়া উইথ অবস্ট্রাকশন’ এক কথায় বিরল। এই রোগের উপসর্গ পেট ব্যাথা, বমি, পেট ফেঁপে যাওয়া, পেটে লাম্প।

এরকমই সমস্যা নিয়ে বেসরকারি নার্সিং হোমের দুয়ারে দুয়ারে ঘুরছিলেন বেলদার বাসিন্দা বছর ৪৬ এর এক মহিলা।একদিকে তীব্র যন্ত্রণা অন্যদিকে অপারেশনের খরচ যোগানোর সামর্থ্য নেই পরিবারের। এই অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের মুখ্য সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জীর দ্বারস্থ হয় পরিবার। হাসপাতালের ডাক্তারবাবু সব দেখাশোনার পর ঠিক করেন এই অপরেশন করে রোগী কে সারিয়ে তুলবেন ।

সেই মত সহকারী সার্জেন ডাঃ সুপ্রতিম চাকী, ডাঃ অংকন কর্মকার, ডাঃ অমর্ত্য,ডাঃ দেবশংকর অ্যানাসথেটিস্ট, ডাঃ দেবাশিস ভড় কে নিয়ে গত ১৬ ই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করান। এরপর সব ঠিক করে গত ১৮ ই ফেব্রুয়ারি বুধবার প্রায় দু’আড়াই ঘণ্টার টানা অপারেশন করেন।

এরপর অপারেশন সফল হয়ে রোগীকে বেডে দেন। এখন তিনি সুস্থ। দু চারদিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + five =