নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: বৃহস্পতিবার ৫,মার্চ :: চার পাঁচ জনের একটি গরু চোরের দল মহেন্দ্র ম্যাক্স গাড়ি নিয়ে ডায়মন্ড হারবার এলাকা থেকে কুলতলির মৈপিঠ কোস্টাল থানার গঙ্গার ঘাট এলাকায় আসে।
পরে তারা ঐ এলাকার এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে এমনি সময় ওখানে ডিউটি রত পুলিশের নজরেও তা পড়ে।
সাথে সাথে খবর পৌঁছায় মৈপিঠ কোস্টাল থানায়। তড়িঘড়ি মৈপিঠ কোস্টাল থানার বড়বাবু জাহির আফতার মন্ডল এর উপস্থিতিতে একাধিক পুলিশ কর্মী যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় ওই চোরের দল ভীষণ গতিতে মহেন্দ্র ম্যাক্স গাড়ি নিয়ে মৈপিঠ কোস্টাল থানা এলাকা থেকে অন্যত্র যাওয়ার চেষ্টা ও করে।
পুলিশ একাধিক জায়গায় বেরিকেড ব্যবস্থা করে এমনকি রাস্তার উপরে নিজেদের মোবাইল ভ্যান গাড়ি লম্বালম্বি ভাবে দাঁড় করিয়ে দেয়। আর এতেই তারা সামনে এসেই পিছনে আবার পিছিয়ে যায় এবং পালাবার চেষ্টা তারা করে। চোর পুলিশের লুকোচুরি দীর্ঘ সময় ধরে চলে ।
দীর্ঘ সময় পুলিশের সঙ্গে লুকোচুরির পর অবশেষে হাতেনাতে পাকড়াও করে দুই গরু চোরকে। বেশ কয়েকজন পালিয়ে গেলে ও এখনো সন্ধান মেলেনি তাদের।পরে ওই দুজনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে গিয়ে ভুবনেশ্বরী এলাকায় এক জঙ্গলের পাশ থেকে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র ও একাধিক জিনিসপত্র উদ্ধার করে।
আজ তাদেরকে বারুইপুর আদালতে পেশ করা হবে। বিগত দিনে ওই ব্যক্তিরা একাধিক থানা এলাকায় এমনই কাজ করে আসছে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে দীর্ঘ সময় ধরে এই কাজে তারা জড়িত ছিল।
একাধিক জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগও মেলে। তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে দাবি জানাবে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ। এখনো একাধিক চোর পালালেও মূল পান্ডাকে গ্রেফতার করেছে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ।

