যুব সাথীর সাফল্যে বর্ধমানে যুব তৃণমূলের দেড় হাজার বাইকের মিছিল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: যুব সাথী প্রকল্পের সুবিধা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বর্ধমান শহরে বিশাল বাইক মিছিল করল যুব তৃণমূল কংগ্রেস। রবিবার তেলিপুকুর থেকে গোলাপবাগের বিধানচন্দ্র স্ট্যাচু মোড় পর্যন্ত এই বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। তাঁর নেতৃত্বে শহরের বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা বাইক নিয়ে অংশগ্রহণ করেন। দলীয় সূত্রে দাবি, প্রায় দেড় হাজারেরও বেশি বাইক এই র‍্যালিতে অংশ নেয়।জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যুব সমাজের জন্য ‘যুব সাথী’ প্রকল্প চালু করে নতুন দিশা দেখিয়েছেন। সেই জন্যই তাঁকে ধন্যবাদ জানাতে এই মিছিলের আয়োজন। পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী -কেও ধন্যবাদ জ্ঞাপন করা হয় বলে জানান তিনি।

মিছিলে অংশগ্রহণকারী যুবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শহর জুড়ে শৃঙ্খলাবদ্ধভাবে র‍্যালি এগিয়ে যায়। আয়োজক তথা রাসবিহারী হালদারের দাবি, যুব সাথী প্রকল্পে বহু যুবক উপকৃত হয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের জনমুখী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eight =