নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে, দিলালপুরবাসীর জন্য সুখবর ভগ্নপ্রায় কাঠের ব্রিজটি নতুন করে নির্মাণ হতে চলেছে। একসময় এই ব্রিজকে কেন্দ্র করে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন এলাকাবাসী ।
লোকসভা ভোটের আগে এই কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার কথা দিয়েছিলেন ভোটে জিতলে তিনি এই সমস্যার সমাধান করবেন। অবশেষে শিলান্যাস করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ শর্মিলা সরকার ।
৩০ লক্ষ টাকার ব্যয় এই ফুট ওভারব্রিজ টি সংসদ ডঃ শর্মিলা সরকারের আর্থিক তহবিল ব্যয় করা হবে। ফিতে কেটে এই ফুট ওভারব্রিজের শিলান্যাস করেন সাংসদ ডঃ শর্মিলা সরকার
সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি ও বন্য কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা মেমারি এক নম্বর বিডিও শতরূপা ঘোষ ।
বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি পূরণ করায় ভোটে এর প্রভাব পড়বে বলেই মনে করছেন এলাকাবাসী।

