রবিবাসরীয় প্রচারে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: রবিবার ৫,এপ্রিল :: সাতসকালে রবিবাসরীয় প্রচারে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। এদিন সাতসকালেই তিনি পৌছে যান রামসাই গ্ৰাম পঞ্চায়েত এলাকায়। সেখানে চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সাথে কথা বলেন তিনি।

চা বাগানের শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রবিবাসরীয় প্রচারে দিনভর বিভিন্ন জায়গায় প্রচার চালাবেন তিনি।

একদিকে বিজেপি নেতা কর্মীরা যখন তাদের প্রার্থী কে তা নিয়ে চিন্তিত তখন রবিবাসরীয় প্রচারে সকাল থেকে ঝড় তুললেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়।

অন্যদিকে রবিবার সকাল থেকে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস জলপাইগুড়ি শহরে প্রচার চালাচ্ছেন।

পাশাপাশি ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় সদ্য প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা সাহানাতুল্লাহর শোকসভায় অংশ নেন। এরপর সাকোয়াঝোড়া এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =