নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: গত ছয় মাস ধরে বীরভূমের বিভিন্ন গ্রামে বিজেপির উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় এদিন রাজনগর ব্লকের চন্দ্রপুর গ্রামেও গীতা বিলি করা হয়। উপস্থিত ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ স্থানীয় কর্মীরা।
কর্মসূচি প্রসঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, এটি সম্পূর্ণ অরাজনৈতিক উদ্যোগ। তাঁর বক্তব্য, সনাতনী বাঙালির চেতনা জাগরণ ও আধ্যাত্মিকতার প্রসারের লক্ষ্যেই বিভিন্ন গ্রামে এই গীতা বিলি করা হচ্ছে। রাজনগরের চন্দ্রপুরে এদিন সেই কর্মসূচিরই অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে গীতা তুলে দেওয়া হয়।
অন্যদিকে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপির উন্নয়নের কোনও ইস্যু না থাকায় তারা ধর্মকে সামনে এনে রাজনীতি করছে। তৃণমূলের বক্তব্য, বাংলায় বিজেপি কোনও উন্নয়নমূলক কাজ করেনি ।

