রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরীরের বন্ধু মতিবুর রহমান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৭,মার্চ :: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরীরের বন্ধু মতিবুর রহমান। শনিবার তিনি কোলকাতায় তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।গরীবের বন্ধু মতিবুর রহমানের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল দলে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তৃণমূলে যোগদানের পর হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরীবের বন্ধু মতিবুর রহমান জানান, রাজ্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত গ্রামগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখেই তিনি তৃণমূল দলে যোগদান করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =