নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৯মার্চ :: গতকালই রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার । আজ দিনভর একাধিক বৈঠকের সূচি রয়েছে তাঁর।
সোমবার সকালে তিনি পুজো দিতে যান কালিঘাট কালী মন্দির -এ। সেখানে পৌঁছতেই কিছু বিক্ষোভকারী তাঁকে কালো পতাকা দেখান এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি পুজো দেন। জানা গিয়েছে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর একাধিক বৈঠক রয়েছে।

