নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: রাতের অন্ধকারে বেপরোয়া লরির দৌরাত্ম্য! । ঢুকে পড়লো লরি। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। কোনোমতে প্রাণে বাঁচলেন দুজন সাইকেল আরোহী। প্রথম ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহর সংলগ্ন বামনী ব্রিজ সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়ের এলাকায়।
রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি মাল বোঝাই লরি গয়েরকাটা থেকে ধূপগুড়ির দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে একটি বাড়িতে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় সে সময় দুজন সাইকেল আরোহী রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাদেরকে ধাক্কা মেরে এক্কেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় লরিটি।
এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হাতাহতের কোন খবর নেই। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা আহত দুজনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে থাকা ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে একটি লরি।
ঘটনায় চায়ের দোকানটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসাথে দোকানের পাশের একটি বৈদ্যুতিক খুটি ভেঙে পড়ে বৈদ্যুতিক তার রাস্তার ওপর পরে থাকে। সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বৈদ্যুৎ সংযোগের কাজে লেগে পড়েছেন। এদিকে ধূপগুড়ি থানার পুলিশ দুটি গাড়িকে উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে।

