“রাতের অন্ধকারে ব্যানার ছেঁড়া – বারুইপুরে তৃণমূল-বিজেপি সংঘাতে উত্তাল রাজনীতি”

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ২১,মার্চ :: দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ধপধপি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনপুর এলাকায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার গভীর রাতে এলাকায় লাগানো বিজেপির একাধিক ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিজেপির প্রচারমূলক ব্যানারগুলি নষ্ট করে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। বিশেষ করে নারী নিরাপত্তা সংক্রান্ত প্রচারমূলক ব্যানার ছেঁড়ার ঘটনায় তিনি ক্ষোভ উগরে দেন।

তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে, যাতে বিরোধীদের প্রচার ব্যাহত হয় এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়। বিশ্বজিৎ পালের দাবি, “গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক রাজনৈতিক দলের সমানভাবে প্রচারের অধিকার রয়েছে।

কিন্তু শাসক দল সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

অন্যদিকে, বিজেপির সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বারুইপুর পশ্চিমের তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে “ভিত্তিহীন” এবং “চক্রান্তমূলক নাটক” বলে দাবি করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =