রামনবমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শিলিগুড়ি শহর জুড়ে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৮,মার্চ :: সকাল থেকে রামনবমী কে ঘিরে উৎসব আনন্দমুখর পরিবেশ শহরে। রামনবমী উপলক্ষে গোটা শহর সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।সকাল থেকেই ছিল বিভিন্ন শোভাযাত্রার প্রস্তুতি। বেলা বাড়তেই হাশমিচক , ভেনাসমোর এলাকা দিয়ে একের পর এক শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শহরের নানা প্রান্তের বহু মানুষ।

আজ রামনবমী উপলক্ষে গোটা শহর জুড়ে অবস্থান করছিল উৎসবমুখর পরিবেশ। বেলা বাড়তেই শহরের প্রধান সড়ক গুলিতে প্রচুর শোভাযাত্রা লক্ষ্য করা যায়। সেই বর্ণাঢ্য শোভাযাত্রাগুলি দেখবার জন্য প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =