সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: আগামীকাল রামনবমী, রামনবমীকে ঘিরে উৎসব মুখর পরিবেশ শহর শিলিগুড়িতে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফ থেকে আগামীকাল রামনবমী সেই কারণে মদের দোকান ১২ ঘণ্টা বনধ রাখার আবেদন জানানো হলো।
বঙ্গীয় হিন্দু মহা মঞ্চে তরফ থেকে জানানো হয় আগামীকাল রামনবমী লাক্ষাধিক লোকের সমাবেশ হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামীকাল রামনবমীর দিনে মদের দোকানগুলি ১২ঘন্টা বন্ধ রাখার আবেদন জানিয়েছেন।
আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মদের দোকানগুলি বন্ধ রাখার আবেদন জানান তারা। এ বিষয় নিয়ে তারা পোস্টারিং ও করেছেন।

