রায়গঞ্জে কংগ্রেসের জনসংযোগ ও দেওয়াল লিখন শুরু, মোহিত সেনগুপ্তকেই চাইছে যুব কংগ্রেস নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: দুয়ারে কড়া নাড়ছে ভোট,সামনেই ২০২৬ শের বিধানসভা নির্বাচন। আর তারই মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে কংগ্রেস সহ সমস্ত রকম রাজনৈতিক দলগুলো।

এদিন মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র জুড়ে দেখা গেল রায়গঞ্জ টাউন যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের দেওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে।

এই বিষয়ে কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের নাম।

এদিনের দেওয়াল লিখন কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ টাউন যুব কংগ্রেসের সভাপতি রাজু পাল।  তিনি বলেন রায়গঞ্জে এবার কাজের মানুষ, সৎ মানুষ মোহিত সেনগুপ্তই রায়গঞ্জবাসীর ভরসা। তিনি আরও বলেন রায়গঞ্জ বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।

বর্তমানে রায়গঞ্জ পৌরসভার কাজকর্ম  নিয়ে মানুষের মধ্যে প্রবল হতাশা দেখা দিয়েছে। মোহিত বাবুর সময়ে পৌরসভা অনেক সুষ্ঠুভাবে চলত। উন্নয়ন, পরিষেবা—সব দিক থেকেই মানুষ উপকৃত হয়েছিল। কিন্তু বর্তমান পৌরসভার কী বেহাল দশা তা সকলকেই জানে।

জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের এই ক্ষোভকেই সামনে রেখে কংগ্রেস আগামী নির্বাচনে রায়গঞ্জে শক্তিশালী লড়াই গড়ে তুলবে বলেই দলীয় নেতৃত্ব সহ তার দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =