নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ৬,মার্চ :: রাষ্ট্রপতির দার্জিলিং সফর পরিবর্তিত হলো । উনি পরিবর্তিত সফর সূচিতে মাত্র একদিনের জন্য দার্জিলিং সফরে শনিবার আসছেন ।
আজকের বিগত সূচী অনুযায়ী দার্জিলিং থেকে শিলিগুড়িগামী গাড়িগুলিও সকাল ১০.৩০ মিনিটের পর থেকে আর চলাচল করতে পারবে না। শনিবার রাষ্ট্রপতি দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামবেন। সেদিনও সকাল ৮টা থেকেই দার্জিলিং থেকে কার্সিয়াং রুটে যান চলাচল বন্ধ থাকবে।
কার্সিয়াং থেকে রোহিণী হয়ে সুকনা পর্যন্ত রাস্তাতেও সকাল ৯টা থেকেই যান চলাচল নিষিদ্ধ থাকবে। একইভাবে লেবং কার্ট রোড থেকে দার্জিলিং শহর এবং রাজভবনের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জেলা শাসক মণীশ মিশ্র জানিয়েছেন।
শুক্রবার রাষ্ট্রপতির বাগডোগরা পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি লেবং সেনাছাউনিতে যাওয়ার কথা। সেখান থেকে সড়কপথে তিনি দার্জিলিংয়ের রাজভবন বা লোকভবনে পৌঁছাবেন। কিন্তু শেষ মুহুর্তে তাঁর সফর সূচিতে পরিবর্তন করা হয়েছে ।

