রূপনারায়ানপুরে বিজেপির ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা, হাতাহাতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: বৃহস্পতিবার ৫,মার্চ :: সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ানপুরে বিজেপির ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা, হাতাহাতির অভিযোগ বিজেপির।গুরুতর আহত বিজেপির কর্মী সৌমিক হালদার।

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অরিজিৎ রায়ের অভিযোগ বৃহস্পতিবার কল্যানেশ্বরী থেকে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি রয়েছে। তারই জন্য রূপনারায়ানপুরে বিজেপির কর্মীরা দলীয় ঝান্ডা লাগছে,সেই সময় হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের নেতা ভোলা সিং ও তার গুন্ডা বাহিনী এসে বিজেপির কর্মীদের মারধর করে।

সেখানে আহত হন বিজেপি কর্মীরা। তিনি অভিযোগ করেন বারবার পুলিশকে বলা হলেও পুলিশ সেখানে যায়নি। অবশেষে তিনি সেখানে পৌঁছে আহত কর্মী সৌমিক হালদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।তিনি বলেন সালানপুর জুড়ে বারাবনির বিধায়কের নেতৃত্বে গুন্ডা রাজ শুরু হয়েছে।এর জবাব বারাবনির মানুষ দেবে।

অন্য দিকে অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা ভোলা সিং,তিনি জানান এই সালানপুর ব্লকে বিজেপির দুটি গোষ্ঠী রয়েছে, নিজেরা ঝামেলা মারপিট করে সালানপুরকে অশান্তি করছে,আর দোষ দিচ্ছি তৃণমূল কংগ্রেসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =