লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই অকাল দোলে মাতল এগরার মহিলারা!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: পূর্ব মেদিনীপুরের এগরা-২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার বালিঘাইতে দেখা গেল এক অভূতপূর্ব উৎসবের আবহ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ভাতা অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করতেই এলাকার মহিলাদের মধ্যে বইতে শুরু করে আনন্দের ঢেউ।

এই সুসংবাদ কে কেন্দ্র করে বালিঘাই যেন রঙে রঙিন হয়ে উঠল। মহিলারা আত্মহারা আনন্দে আবির খেলায় মেতে ওঠেন এবং অকাল দোল উদযাপন করেন। সবুজ ও রঙিন আবিরে আবৃত হয়ে তারা একে অপরকে শুভেচ্ছা জানান।

মহিলাদের পাশাপাশি আনন্দের রং লেগে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতীকী ফ্লেক্সেও। কেউ কেউ আবেগে ছবিতে আবির মাখিয়ে কৃতজ্ঞতা জানান। গোটা এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ—যেন বসন্তের আগমনী সুরে আগেভাগেই নেমে এলো দোলের রঙ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =