লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে বাঘমুন্ডিতে মিছিল, প্রচার শুরু বিজেপি প্রার্থী রহিদাস মাহাতর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝালদা :: রবিবার ২২,মার্চ :: বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর কদমে নামল বিজেপি। লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন দলের প্রার্থী রহিদাস মাহাত।

বৃহস্পতিবার প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় এই কেন্দ্রে যুব নেতা তথা পুরুলিয়া জেলা সম্পাদক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।প্রার্থী ঘোষণার পর এবার ধর্মীয় আচার মেনে প্রচার শুরু করে রাজনৈতিক বার্তা দিতে চায় বিজেপি শিবির। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শঙ্কর মাহাত, জেলা ও ব্লকের একাধিক নেতা এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

পুজো শেষে বাঘমুন্ডি এলাকায় প্রার্থীকে সামনে রেখে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শঙ্কর মাহাত দাবি করেন, জেলার নয়টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি জয়ের ব্যাপারে আশাবাদী।

অন্যদিকে রহিদাস মাহাত জানান, সাধারণ মানুষের সমর্থন ও উন্নয়নের অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =