শহীদ ভগৎ সিংয়ের আত্ম বলিদান দিবস উপলক্ষে ম্যারাথন – সাংবাদিক বৈঠক ডিওয়াইএফআইয়ের

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২১,মার্চ :: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ ভগৎ সিং এক উজ্জ্বল নক্ষত্র। ব্রিটিশদের বিরুদ্ধে বারংবার গর্জে উঠেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে তাঁর বিশাল বড় অবদান রয়েছে।

আগামী ২৩ শে মার্চ তাঁর আত্ম বলিদান দিবস! এই উপলক্ষে ডি ওয়াই এফ এর তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় আজ।

ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিলিগুড়ির বাঘাযতিন পার্ক থেকে শুরু হবে। সেই ম্যারাথন দৌড়, ৭ কিলোমিটার মাটিগাড়ার মায়াদেবী পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ম্যারাথন দৌড়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত অন্তত ১১০ জনের উপরে প্রতিযোগী ও প্রতিযোগিনী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন। ছেলেদের সংখ্যা বেশি হলেও মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েরাও এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করার ব্যাপারে দারুন উৎসাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =