নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: শাশুড়ির পরলৌকিক ক্রিয়ার কাজ করার সময় দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার । মৃত ওই মহিলার নাম সাবিত্রী মান্ডি বাড়ি মানিকহার এলাকায়।
সরকারি ঘর পেয়ে সেই নতুন বাড়িতেই মৃত শাশুড়ির পারলৌকিক ক্রিয়ার করার সময় আচমকাই একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার উপর।
তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় মধুপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সেখান থেকে কালনা হসপিটালে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়।

