শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিরোধী শিবির ভারতীয় জাতীয় কংগ্রেস-এ যোগ দিলেন দুই শতাধিক কর্মী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীনগর :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: মুর্শিদাবাদে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিরোধী শিবির ভারতীয় জাতীয় কংগ্রেস-এ যোগ দিলেন দুই শতাধিক কর্মী।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার ইসলামপুর-হেরামপুর অঞ্চলে।জানা গেছে, হেরামপুর অঞ্চলের নুনচা এলাকার প্রায় দুই শতাধিক কর্মী ইসলামপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হন।

সেখানে কংগ্রেসের ব্লক সভাপতি আবু হানিফ মিয়া এবং ব্লকের সহ-সভাপতি জুলফিকার আলী-র হাত ধরে তারা কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন এবং আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

যোগদান পর্ব শেষে নবাগত কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় নানা অসন্তোষের কারণে তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, এই যোগদানের ফলে আগামী নির্বাচনে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে এবং ভোট বাক্সেও তার প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =