নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীতলা :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: দীর্ঘ ১৫ বছর থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদে মুখ্য ভূমিকার দায়িত্ব পালন করে চলেছেন তিনি । তিনবারের মেম্বার হয়েছেন ।
সব সময় নিজেকে মানুষের সঙ্গে জড়িয়ে রাখতে পছন্দ করেন । মানুষের উপকার করাকেও মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার শাহানাজ বেগম পছন্দ করেন ।
শাহনাজ বেগমের উন্নয়ন তহবিল হতে প্রায় ৪৪ লক্ষ টাকা বরাদ্দে, ড্রেনের শুভ সূচনা হল রানীতলা থানার অন্তর্গত নতুন গ্রাম এলাকায়। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, এই এলাকায় একটা ড্রেন হোক এবং জল নিকাশের ব্যবস্থা করা হোক । কারণ বর্ষার সময় এই জায়গাটায় প্রচণ্ড সমস্যায় পড়তেন গ্রামের মানুষজন । দুই দিক দিয়ে জল নিকাশের কোন ব্যবস্থা ছিল না ।
অবশেষে শাহানাজ বেগমের অক্লান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে ড্রেন করা । এলাকার জনগণ খুশি শাহনাজ বেগমের উপর । খুশি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করছেন জনগণ ।

