শিবপুর টোল চত্বরে নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য, ৪৩ কেজি গাঁজা উদ্ধার — গ্রেপ্তার ৬

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ  :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: নাকা চেকিং চলাকালীন বড়সড় সাফল্য পেল নবগ্রাম থানার পুলিশ।

১২ নম্বর জাতীয় সড়কের শিবপুর টোল চত্বরে সন্দেহভাজন দুটি ছোট চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি দুটি থেকে মোট ৪৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক তুষার মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি দল শিবপুর টোল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় কুচবিহারের দিক থেকে আসা সন্দেহজনক দুটি গাড়িকে থামানো হয়।

তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে এবং তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

পুলিশি হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =