শিবের মাথায় জল ঢালতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ এক পূর্ণর্থী বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ১৬,ফেব্রুয়ারি :: শিবরাত্রি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কালনায় রবিবার রাতে কালনার সূর্য সমিতি ক্লাবের মাঠের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক পুণ্যার্থী।

জানা গিয়েছে দগ্ধ ওই পূর্ণ্যার্থীর নাম পৌলমী রায়। সে একাদশ শ্রেণির ছাত্রী। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত শ্যামরাই পারা এলাকায়। এদিন রবিবার সন্ধ্যার পর কালনার শ্যামরাই পারা এলাকার বাসিন্দা ওই ভক্ত পৌলোমী রায় শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে গিয়েছিলেন।এমন সময় রবিবার রাতে মোমবাতির আগুন থেকে আগুন ধরে যায় তার শাড়িতে, এর পরে তাকে নিয়ে আসা হয় কালনা মহকুমা হসপিটাল, তারপর আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =