শিলিগুড়িতে নাবালিকার হত্যাকান্ডে আদালত চত্বরে পরিবারের বিক্ষোভ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩১,মার্চ :: নাবালিকার অস্বাভাবিক মৃত্যু -কাণ্ডে অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীর শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি আদালত চত্বর। সোমবার আদালতে অভিযুক্তকে হাজির করা হলে ক্ষোভে ফেটে পড়ে নাবালিকার পরিবার ও স্থানীয়রা।

প্রসঙ্গত কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনায় ব্যাপক চঞ্চল্যে সৃষ্টি হয় গোটা এলাকায়। পরিবার সূত্রে দাবি, অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আদালত চত্বরে দাঁড়িয়ে তাঁরা বিক্ষোভ দেখান এবং বিচার চেয়ে স্লোগান দেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অভিযুক্ত আমির আলীকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। সোমবার তাঁকে শিলিগুড়ি মহাকুমা আদালত-এ তোলা হলে আদালত অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

আদালত চত্বরে উপস্থিত নাবালিকার পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয় এলাকায়।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =