সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৭,মার্চ :: রামনবমী উপলক্ষে শিলিগুড়িতে সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে একের পর এক শোভাযাত্রা। শিলিগুড়ি শহরের মালাগুরি এলাকার বজরংবলি মন্দিরে পুজো দিয়ে শুরু হয় একটি শোভাযাত্রা।
অগণিত মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। গোটা শহর জুড়ে উৎসবের আমেজ। শোভাযাত্রাটি ইতিমধ্যেই হিল কার্ট রোড ধরে ভেনাস মোড়ের দিকে অগ্রসর হয়। পথে ভক্তদের ঢল এবং ধর্মীয় উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।
নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার প্রচুর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন ছিল। এই শোভাযাত্রার প্রথম সারিতেই উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সকলকে রামনবমীর শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান।

