শিলিগুড়িতে হাত বদলের আগে পুলিশের হাতে গ্রেফতার মাদক সহ মাদক কারবারি

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৫,মার্চ :: বড়সড় সাফল্য পেলেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সফল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিস।

অভিযান চালানোর পর অন্তত ৩০০ গ্রাম ব্রাউন সুগার হয় ঘটনায় গ্রেপ্তার দুই। ওই দুই ব্যক্তি ঝংকার মোড়ের মোহাম্মদ সাদ্দাম এবং রাজা মাহাতো।

প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুজন মালদার কালিয়াচক থেকে অন্তত ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে বাস থেকে নেমেছিল।

ওই ব্রাউন সুগার শহরের কোন মাদক কারবারীর হাতে দেওয়ার জন্যই অপেক্ষা করছিল দুইজন। পুলিশি অভিযানে তাদের কাছ থেকে অন্তত ৩০০ গ্রাম ব্রাউন সুগার। এরপরেই দুজনকে গ্রেফতার করা হয়।

ধৃত মোহাম্মদ সাদ্দাম এবং রাজা মাহাতোকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তারা এই মাদক কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কাকে বিক্রির উদ্দেশ্যে দার্জিলিং মোড়ে অপেক্ষায় ছিল তার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + one =