সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: শিলিগুড়ির হায়দার পাড়া সংলগ্ন হরিপাল মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রিকের পোল।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন খুব সকালে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি সজোরে ধাক্কা মারে ইলেকট্রিক পোলে। জোরে ধাক্কার কারণে ক্ষতিগ্রস্ত হয় ইলেকট্রিক পোলটি।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন সকালে একটি নিয়ন্ত্রণহীন দ্রুতগামী গাড়ি সরাসরি রাস্তার পাশের ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের পোলটি হেলে পড়ে।
পোল ক্ষতিগ্রস্ত হাওয়ায় নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার খবর পৌঁছায় ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সাহার কাছে।
কাউন্সিলরের পক্ষ থেকে ঘটনার খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরকে।এর ফলে হায়দার পাড়া ও হরিপাল মোড় সংলগ্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
নিরাপত্তার খাতিরে ওই এলাকা দিয়ে প্রশাসনের তরফ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিদ্যুৎ দপ্তরকে ঘটনার খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে জরুরি অবস্থায় টিম পাঠিয়ে পোল মেরামতির কাজ শুরু হয়।।
বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে সাধারণত নতুন পোল বসানো এবং তার টানার কাজ শেষ হওয়া পর্যন্ত কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।

