শিলিগুড়ির হোলির বাজারে মধ্যমণি হ্যাপি হোলি টি-শার্ট!

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: সামনে রঙের উৎসব হোলি, শিলিগুড়ি বিভিন্ন বাজারে ইতিমধ্যেই বিভিন্ন রকমের রং, আবির, পিচকারির দেখা মিলেছে।

শিলিগুড়ির বিভিন্ন বাজার গুলিতে ইতিমধ্যেই ব্যবসায়ীরা রং আবিরের পসার নিয়ে বসেছেন। প্রসঙ্গত এক ব্যবসায়ী জানিয়েছেন, গত বছরের থেকে এ বছর ভালই বিক্রি হচ্ছে।

প্রতিবছরের মতো এ বছরও আবিরের চাহিদা বেশি রয়েছে বাজারে। এছাড়া বিভিন্ন রকমের রংও বিক্রি হচ্ছে, রকমারি পিচকারির ও চাহিদা রয়েছে।

সবমিলিয়ে জমজমাট বাজার, গতবারের তুলনায় রং আবিরের দাম কিছুটা কম এই কারণে বিক্রি বেড়েছে। পাশাপাশি দেদার বিক্রি হচ্ছে করছে, হ্যাপি হোলি টি শার্ট পাঞ্জাবি।

সাদা রংয়ের এই টিশার্ট ও পাঞ্জাবির চাহিদা দোলের সময় সব থেকে বেশি থাকে। অনেকেই রয়েছেন যারা সাদা রংয়ের টি-শার্ট ও পাঞ্জাবি পরে দোল খেলতে পছন্দ করেন। দামও খুব একটা বেশি নয়, আমজনতার সাধ্যের মধ্যে।

হোলিতে পুরনো টি-শার্ট এর পরিবর্তে স্পেশাল টি শার্ট পরে হোলি খেলতে পছন্দ করেন অনেকেই। স্টাইলিশ লুক এখন বাজারে ট্রেন্ড। তাই এবারে হোলির বাজারে মধ্যমণি হয়ে উঠেছে স্টাইলিস্ট হ্যাপি হোলি টি-শার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =